মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গা ইউনিয়ন পরিষদে ২ কোটি ৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০ ঘটিকায় সলঙ্গা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মিলন চন্দ্র ঘোষ। ২০২১-২০২২ অর্থ বছরের সলঙ্গা ইউনিয়নে ২ কোটি ৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা বাজেট ঘোষনা করেন, ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৫ লাখ ৪১হাজার ৩ শত টাকা মাত্র।

এ সময় উপস্হিত ছিলেন,আল মামুন মন্ডল ইউপি সদস্য ১নং ওয়ার্ড, মজনু মিয়া ইউপি সদস্য ২নং ওয়ার্ড, সুলতান মাহমুদ ইউপি সদস্য ৮নং ওয়ার্ড, আশরাফুল ইসলাম সানোয়ার ইউপি সদস্য ৪নং ওয়ার্ডসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে খোলামেলা বক্তব্য প্রদান করেন। এ সময় বাজেট নিয়ে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার। সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর