মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

আটোয়ারীতে ৩০বোতল ফেনসিডিল সহ আটক-১

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১, ৫:৪৬ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনায় শনিবার (২৯ মে) ভোর প্রায় সাড়ে ৪টার দিকে এসআই মোকারম হোসেনের নেতৃত্বে এসআই দীপেন্দ্র নাথ সিংহ, এএসআই ফরহাদ, এএসআই মিজান, এএসআই আজাদ সহ পুলিশের একটি চৌকশ দল এক অভিযান পরিচালনা করেন। এসময় তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার নদীডাঙ্গী গ্রামের মোঃ খাজিব উদ্দীনের পুত্র মাদক কারবারী মোঃ ধজিবুল ইসলাম(৩২)কে তার বাড়ি থেকে ৩০বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করে অভিযানকারী পুলিশ দল। মাদক কারবারী মোঃ ধজিবুল ইসলামের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৪, তারিখ: ২৯/০৫/২০২১ ইং। সকালে আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ৩০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী আটক সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর