বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পরিবারের দাবি পরিকল্পিত হত্যা প্রবাসীর লাশ হাসপাতালে ফেলে পালিয়েছে চাচা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের সদ্য কাতার ফেরত কাজী উজ্জল নামের (২৭) এক যুবকের লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে চাচা ও তার সহযোগিরা।

বৃহস্পতিবার দুপুরে নিহতের মা হাসি বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরধরে উজ্জলের চাচা কাজী মাসুম তার সহযোগিদের নিয়ে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। গৌরনদী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।

নিহত কাজী উজ্জল বেলুহার গ্রামের মাহবুবুর রহমান মিঠুর পুত্র। নিহতের মা হাসি বেগম অভিযোগ করেন, তার ছোট দেবর মাসুমের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরধরে বুধবার দিবাগত রাতে উজ্জলকে পরিকল্পিতভাবে হত্যা করে মাসুম ও তার সহযোগিরা গৌরনদী হাসপাতালে নিয়ে অসুস্থ্যতার কথা বলে। এসময় কত্যর্বরত চিকিৎসকেরা কাজী উজ্জলকে মৃত বলে ঘোষণা করার পর কৌশলে মাসুম ও তার সহযোগিরা হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

গৌরনদী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার আলহাজ্ব ডা. মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থ পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতের মা বৃহস্পতিবার দুপুরে তার ছেলেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের রির্পোট পাওয়া ও তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর