মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

গৌরনদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে হামলা, গ্রেফতার-১

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৪:১৪ অপরাহ্ন

বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে জুয়াড়িদের পুলিশ আটক করার জের ধরে বুধবার রাতে নছিমন চালক রাজন হাওলাদারকে ডেকে নিয়ে হামলা চালিয়ে বেদম মারধর করেছে প্রতিপক্ষরা। এ সময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পুলিশ রাব্বি হাওলাদারকে গ্রেফতার করেছে। হাসপাতালে ভর্তি রাজন হাওলাদার জানান, গত মঙ্গলবার রাতে বেজগাতি এলাকা থেকে জুয়া খেলার সময় গৌরনদী মডেল থানা পুলিশ কটকস্থল গ্রামের মৃত ফারুক হাওলাদারের পুত্র সাদ্দাম হাওলাদার, বেজগাতি গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র নাজমুল হাওলাদারসহ কয়েকজনকে আটক করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়। আটক করার বিষয়ে রাজনের যোগসাযোশ রয়েছে সন্দেহ করে বুধবার রাত ৯টার দিকে সাদ্দাম ও নাজমুল কথা শোনার জন্য ডেকে নিয়ে নির্জন এলাকায় রাজন হাওলাদারকে এলোপাথালী ভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। রাজনের ডাক চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় রাজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই রাতেই আহত রাজনের ভাই রাজিব হাওলাদার বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান জানান, মামলা দায়েরর পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি রাব্বি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাব্বিকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর