মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

নাগরপুরে তিন মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১, ৫:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর থেকে মাদক ব্যবসার সাথে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে উপজেলার কোনাবাড়ী ব্রিজ থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, সলিমাবাদ গ্রামের মৃত-আক্রামুর জামান খান তালুকদারের ছেলে মোঃ মাছুদ খান তালুকদার (৪০), বাবনাপাড়া গ্রামের মোঃ গাজি মিয়াঁর ছেলে মোঃ জাকির মিয়া (৩০) ও মোঃ চান মিয়াঁর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (১৯)।
র‍্যাব -১২, টাঙ্গাইল সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ মে বুধবার রাতে নাগরপুর উপজেলার কোনাবাড়ী ব্রিজের উপর অভিযান চালান। এ সময় মোঃ মাছুদ খান তালুকদার (৪০), মোঃ জাকির মিয়া (৩০), মোঃ তোফাজ্জল হোসেন (১৯) এর কাছ থেকে দুইশত পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ৯৬০ টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করেন। আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেলদুয়ারসহ আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে বলেও দাবি করেন তিনি।
আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর