মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য আহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার বড়হর ইউনিয়নের ব্রক্ষ্মকপালিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে রাতে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য রায়হান আলী গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান খাদেমুল ইসলাম দু’টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট হয়েছে।

তিনি আরো জানান গোপন সূত্রে জানতে পারি খাদিমুল রাতে বাড়িতে অবস্থান করে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পুলিশ বাড়ির চার পাশ ঘিরে ফেলে।

আসামি বিষয়টি টের পেয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য রায়হান আলী গুরুতর আহত হয়।এ ঘটনায় আসামি নিজেও আহত হয় পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে খাদিমুলের বিরুদ্ধে মামলা দ্বায়ের করেছেন। আসামীর চিকিৎসা শেষ করে মঙ্গলবার(২৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর