মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

টাঙ্গাইলে ভিজিডি’র চাল জব্দ

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৩:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা বাজারে জাকির রেশন ষ্টোর নামের একটি দোকানে সরকারি ভিজিডি’র ৯৪৯ কেজি চাল অবৈধভাবে বিক্রির সময় জব্দ করেছে প্রশাসন।এ সময় এ কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ মে) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিজেএফআই সদস্যারা প্রথমে এই চাল আটক করে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারকে অবগত করে।তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকান মালিক অবঃ সার্জেন্ট জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং চাল বিক্রিতা মোঃ আপন মিয়া (৩০) ও মোঃ তোফায়েল হোসেন (২৮) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত দুইজনকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর