মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাজারে মৌসুমি ফলের সমাহার

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

গাছ পাকা ফল, গাছ পাকা ফল’ হাকডাকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিল মান্নন নগর বাজারে আম ও লিচু বিক্রেতা মোয়াজ্জেম হোসেন। মান্নন নগরে বাজারে লিচুর সমাহার আর মহিষলুটি বাজারে আমের সমাহার দেখা যায় প্রত‍্যহ সকালের বাজারে আর বিকালের বাজারে।

ক্রেতারাও দামদর করে কিনছিল। কেউ আবার দেখে অন্য দোকানে ছুটছেন।সমবার (২৪ মে) তাড়াশে ঘুরে দেখা যায়, মৌসুমি ফল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ঈদের পর থেকেই একটু একটু করে ক্রেতাও বেড়েছে।ফলে চাহিদা বেড়েছে মৌসুমি ফলের।

এ বিষয়ে ফল বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, গরম পড়তে শুরু করেছে।আর ফলও পাকতে শুরু করেছে। বাজারে যেমন ফল আসছে, তেমনি ক্রেতাও আছে। তবে দাম একেক জায়গায় একেক রকম।

এদিকে দাম যেমনই হোক পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতা-বিক্রেতারাও খুশি মৌসুমি ফলের স্বাদ নিতে পেরে। ক্রেতাদেরও রয়েছে আগ্রহ। বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ সবই এখন বাজারে বিদ্যমান। ক্রেতারাও তাই বেশ খুশি।

তাড়াশে মান্নান নগর ও মহিলুটি বাজারে দেখা যায়, প্রতিটি পাকা কাঁঠাল ৭০ টাকা থেকে শুরু করে আকার ভেদে ১৫০ টাকা, প্রতিকেজি পাকা আম ৮০ টাকা থেকে জাতভেদে ১২০  টাকা, প্রতি ১০০ পিস লিচু ১৩০ টাকা থেকে ১৬০ টাকা, প্রতিকেজি জাম ৯০ টাকা, প্রতিটি তরমুজ আকার ভেদে ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে আছে জামরুল আর তালশাসও।

কথা হয় ফলের ক্রেতা মুন্না হোসেনের সঙ্গে। কাঁঠাল আর তরমুজ কেনার পর ঘুরছিলেন লিচুর বাজারে। তিনি বলেন, এবার সব ফল যেন একসঙ্গেই এসেছে। অন্যান্যবার প্রতিটি ফল কিছু সময় পরপর এলেও এবার আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ সবই এখন বাজারে। এটা বেশ ভালো।

তিনি বলেন, সিরাজগঞ্জ তাড়াশে অন্য যেকোনো জায়গার তুলনায় মহিলুটি বাজারে দাম বেশ কম। তাই বেশকিছু ফল কিনেছি, আরও কিছু কেনার ইচ্ছে আছে। আর আশা করি সামনে আরও সরবরাহ বাড়বে এবং তখন ফলের দাম আরও কমবে।

এদিকে মৌসুমি ফলের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে। ফল বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে ফলের। তারপরও দাম কমেছে এবং সামনে আরও কমবে। ঈদের পর থেকে ক্রমেই ফলের সরবরাহ বাড়ছে। এছাড়াও দামও আগের চেয়ে অনেকটা কমেছে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর