সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

অপুর্ব কুমার সিং, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চাটমোহরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থবছরের জন্য পাবনা জেলার চাটমোহর উপজেলায় বসবাসরত আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের সহায়তা লক্ষ্যে ২৩ মে রবিবার উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
উপজেলার মাহাতো, ভূমিজ (সিং), পাহাড়ি, ঘাসি মালো, দাস, পাল সম্প্রদায়ের ৭০ শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১টি স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১ডজন কলম, ১ডজন পেন্সিল, ১টি জ্যামিতি বক্স, ৩টি সাবান, ১বক্স মাস্ক দেওয়া হয়।
উপকরণ বিতরণ করেন,  প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈকত ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি কর্ণ মুরারী, চাটমোহর উপজেলার সকল আদিবাসী সমবায় সমিতির সভাপতি/সম্পাদক সহ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর