বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে মাদ্রসা ছাত্রকে বলাৎকার,শিক্ষক আটক

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে এক কাওমি মাদ্রসা ছাত্রকে (১১) বলৎকারের অভিযোগে আব্দুর রহিম কালু (২৫) নামে কাওমি মাদ্রসার শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার ছাত্রের বাবা বাদী হয়ে আব্দুর রহিমের নামে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। আব্দুর রহিম কালু সদর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের আব্দুল
জব্বারের পুত্র ও উপজেলার তালশো আল জামিয়া হুসাইনা মদিনাতুল উলুম হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসায় শিক্ষক।

ছাত্রের বাবা জানান, করোনাকালীণ সময়ের কারণে মাদ্রাসা বন্ধ ছিল। গত মঙ্গলার সন্ধ্যায় শিক্ষক আব্দুর রহিম কালু তার বাড়ি থেকে জরুরী কাজ আছে বলে ছেলেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে ছেলে বাড়ি ফিরে এসে কান্না
করতে করতে জানায় শিক্ষক আব্দুর রহিম তাকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে বলাৎকার করেছে। রাতে ছাত্র অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো বলেন, এই ঘটনার পরে তার ছেলে কোন কিছুই খেতে চাইছে না। বারবার আত্মহত্যা করার চেষ্টা করছে। এর আগেও এই মাদ্রাসায় ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে সর্পদ করা হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর