মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তাঁকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের দুর্ণীতির অনুসন্ধান করে বিচারের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন হয়েছে। আজ বৃহ:বার (২০ মে) সকাল ১০ টায় ধানগড়া বাসস্ট্যান্ড (চৌরাস্তা)’য় প্রেস ক্লাব চত্বরে রায়গঞ্জ প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধু সভার যৌথ আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে,এম রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি টি,এম কামরুজ্জামান লাবু। এ সময় অন্যান্য সাংবাদিক ও সুধী জনদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি এইচএম মোনায়েম খান,সাবেক সভাপতি দীপক কুমার কর, সাংবাদিক ফজলুল হক খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, আশরাফ আলী, নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান,ধানগড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি শের আলী,শিক্ষক সেলিম রেজা সহ প্রথম আলোর বন্ধু সভার সদস্যরা। উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, সরকারের চলমান উন্নয়নের রোল মডেলের বিপক্ষে প্রশাসনের ভেতরে যারা ঘাপটি মেরে আছে তাদেরই একজন কাজী জেবুন্নেছা। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে তার দূর্নীতির চিত্র জাতীর সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবীও জানান বক্তারা।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর