বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামের জোনাইলে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব শ্রী সঞ্জয় কুমার চাকী দুই কোটি ২৫ লাখ ৫৪ হাজার ১৯৮ টাকার বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ১২ লাখ ৪৬ হাজার ৯০৩ টাকা আয় এবং ১১ লাখ ৭১ হাজার ৩৭১ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ১৮ হাজার ৯৫১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৯৫ টাকা। এছাড়া বাজেটে ৮৭ হাজার ১৮৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক (তোজাম) এর সভাপতিত্বে এবং ৪ নং ইউপি সদস্য মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান হারেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্চয় কুমার চাকী সহ ইউনিয়নের সদস্যবৃন্দ, আওয়ামীলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর