মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে স্বেচ্ছায় কারাবরণের জন্য থানায় হাজির সাংবাদিকরা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় কারাবাস করানোর প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেছেন বরিশালের সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকরা কোতয়ালি মডেল থানায় এ আবেদন করেন। এতে অন্যান্য সংবাদকর্মীরাও অংশ নিয়েছেন।

সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান বলেন, অপরাধ না করে মিথ্যা মামলায় জেলহাজতে যেতে হয়েছে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে। তাকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, আমরাও সেই ধরনের মামলার আসামি হয়ে স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। আমাদের সাথে সংগঠনের সদস্যসহ অন্য প্রায় অর্ধশত সংবাদকর্মীরাও একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেছেন।

কোতয়ালি মডেল থানার ওসি মোঃ নূরুল ইসলাম পিপিএম বলেন, সাংবাদিকরা আমার কাছে স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেছেন। তবে তাদের কারও বিরুদ্ধে অভিযোগ বা মামলা না থাকায় কারাবরণ করা সম্ভব নয়।

অপরদিকে একইদিন বেলা এগারোটার দিকে সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্য মন্ত্রি ও সচিবের পদত্যাগ এবং সাংবাদিককে হেনেস্তকারী অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিজিটাল আইন বাতিলের দাবিতে নগরীর সদররোডে প্রতিবাদ সভা করেছে গণনাট্য সংস্থা বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা। একইদাবিতে বরিশালের নারী সমাজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর