বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে র‌্যাবের অভিযানে ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার ওজনে কারচুপির কারণে গুড় ব্যবসায়ীর জেল-জরিমানা

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় ব্যবসায়ীসহ চারজন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার গুড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দুলাল সোনার (৪৪) ও চরকাদহ এলাকা থেকে ৪৯০ গ্রাম গাঁজাসহ মিজান (২০), আলামিন (৩৫) ও আব্দুল হান্নানকে (৩৫) গ্রেপ্তার করে গুরুদাসপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।

জানা যায়, দীর্ঘদিন ধরে গুড়ের ওজনে কারচুপি করে আসছিল দুলাল। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু রাসেলের ভ্রাম্যমান আদালত দুলালকে প্রথমে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে এসিআই সহ বিভিন্ন কোম্পানীর লেভেল জালিয়াতি করে বিদেশে গুড় রপ্তানী করার অপরাধে তার বিরুদ্ধে ৫২০ ও ৪৬৮ ধারায় গুরুদাসপুর থানায় মামলা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ নাটোর সিপিসি ২ ক্যাম্পের এডিশনাল এসপি মির্জা সালাউদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযানে গ্রেপ্তার হওয়া ৩ গাঁজা বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত গুড় ব্যবসায়ীসহ ৪ আসামীকে নাটোর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর