মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আওয়ামী লীগ নেতা দুলাল চকদার বহিষ্কার

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদারকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এছাড়া স্থায়ীভাবে প্রাথমিক সদস্যপদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্য‍াহতি প্রদান করা হয়েছে। বুধবার (১৯ মে) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম তোতা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৮ এপ্রিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদেরের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানা যায়। নোটিসে বলা হয়েছে, টাঙ্গাইল জেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দুলাল চকদারের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে, যা অনেক কিছুই প্রামাণিত। নোটিসটি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন,দুলাল হোসেন চকদারের বহিষ্কারের অনুলিপি হাতে পেয়েছি। স্থায়ীভাবে তার সদস্যপদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়া হয়েছ ওই নোটিসে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর