মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় জিহাদি বইসহ ৪ জামায়াত-শিবির গ্রেপ্তার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার রাতে ৪ জামাত শিবিরকে জিহাদি বইসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মোঃ নুর আলম সিদ্দীকি মঙ্গলবার দুপুর বারোটায় প্রেস বিফিং এ জানান, উল্লাপাড়া উপজেলা জামাতের দপ্তর সম্পাদক ফলিয়া গ্রামের ছোরমান আলীর ছেলে আব্দুল বারিক ওরফে বারী (৩৩), উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি পুকুরপাড় গ্রামের আহান্মদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন মাসুদ (২১), পৌর ছাত্র শিবিরের আমীর শ্রীকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হুদা (২২) ও মানবাধিকার বিষয়ক সম্পাদক টাঙ্গাইল জেলার কালিহাতী থানার দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে তারিকুল ইসলাম লিখন (২২) সোমবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের দুজনকে ঝিকিড়া ও দুজনকে নিজ নিজ এলাকা থেকে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। প্রেস বিফিংকালে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পিএম। প্রেস বিফিংয়ে জানানো হয়, উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া থেকে এদের গ্রেপ্তারকালে বিপুল পরিমাণ জিহাদি বই পাওয়া যায়। উল্লেখ্য, সম্প্রতি উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপজেলা জামায়াতের আমীর সহ নয়জনকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর