মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ওবায়দুল কাদের যেটা বলবেন সেটাই হবে : কাদের মির্জা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আবারও আওয়ামী লীগের ছায়াতলে ফিরে আসার ঘোষণা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রীন সিগনালে আমি আবারও আওয়ামী লীগের ছায়াতলে ফিরে এলাম। অন্য যারা আমাদের সঙ্গে আসতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাবো।

রোববার বিকাল ৪টায় বসুরহাট পৌর মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনীর বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আবদুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব যেটা বলবেন সেটাই হবে। এটা উনার সংসার, তিনি যাদেরকে ঘোষণা দেবেন তারাই আওয়ামী লীগের নেতা হবেন। তবে আমরা ইস্কান্দার হায়দার বাবুল ও মো. ইউনুসের নেতৃত্বে আছি। আশা করি তিনি (ওবায়দুল কাদের) আমাদের নিরাশ করবেন না।

কাদের মির্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের দোষের কারণে কেউ বাদ পড়লে তাতে আমরা দায়ী না। কারণ মনোনয়ন দেবেন ওবায়দুল কাদের ও জননেত্রী শেখ হাসিনা। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।

পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান মেয়র কাদের মির্জা। এছাড়া কেন্দ্র থেকে পরবর্তী সিদ্ধান্ত না-আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের অনুরোধও করেন তিনি।

এদিকে কাদের মির্জার এ অনুষ্ঠানকে ঘিরে বসুরহাট পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ র‌্যাব মোতায়েন করা হয়। কারণ একই সময় কাদের মির্জাবিরোধী উপজেলা আওয়ামী লীগও ঈদ পুনর্মিলনীর ডাক দেয়। পরে প্রশাসনের অনুরোধে তারা সেই কর্মসূচি পালন থেকে বিরত থাকে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর