মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনায় অভাবগ্রস্থ অসহায় মানুষের পাশে লাল সবুজ সংস্থার ঈদ উপহার

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় লাল সবুজ সংস্থার উদ্যোগে করোনায় অভাবগ্রস্থ অসহায়,গরীব ও ছিন্ন মুল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। আজ বুধবার ( ১২ মে) বিকেলে সলঙ্গা বাজার সহ বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম শুরু করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন, যুব সমাজের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “লাল সবুজ সংস্থা”র সভাপতি সনজিৎ কুমার শীল,সাধারন সম্পাদক ইনসাব আলী ( লিটন), সদস্য তারিকুল ইসলাম ( তারিফ), সজিব কুমার পোদ্দার,সুমন হায়দার, মারুফ হাসান ( মুন্না), কে এম শাওন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এই সময় ঈদ উপহার হিসেবে সেমাই,লাচ্ছা, চিনি, লবণ, চাউল, তেল, পোলার চাউল,ময়দা,ডাউল, পেয়াজ,মরিচ,আদা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি সনজিৎ কুমার শীল বলেন, লাল সবুজ সংস্থাটি সম্পুর্ণ মানব সেবামুলক একটি সংগঠন। আমরা সব সময় সলঙ্গা এলাকার অসহায়,দিনমজুর,বিপদগ্রস্থ,ছিন্নমুল মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক লিটন জানান, ২০১৯ হতে লাল সবুজ সংস্থা গরীব ও অসহায় মানুষের মাঝে কাজ করছে। এবারে করোনায় অভাবগ্রস্থ অসহায়,গরীব,ছিন্নমুল ৫০টি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে ধরছি। আশা করছি আগামীতে এই সংগঠন নিয়মিত ভাবে গরীব, অসহায়,দিনমজুর মানুষের পাশে থেকে কাজ করবে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর