বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে আব্দুল করিম সরকার (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলীত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার গোপালপুর সরকারপাড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ উপজেলার গোপালপুর সরকারপাড়া গ্রামের মৃত হোসেন আলী সরকারের পুত্র।

রতন সরকার জানান, তার বাবা মানসিক প্রতিবন্ধী। বাড়িতে একাই বসবাস করত। বেশীর ভাগ সময়ই আমাদের ভাই বোনদের বাড়িতে বেড়াতে যেত। গত ৫ই মে আমার বোনের বাড়ি থেকে ভাইয়ের বাসায় যাবে বলে চলে আসে। মঙ্গলবার সকালে ভগ্নিপতি মিলন তার শ্বশুরকে দেখার জন্য বাড়িতে গেলে পঁচা লাশের গন্ধ পায়। দরজা ভেতর থেকে চাপানো ছিল। দরজা খুলে ভিতরে নিজ শয়ন ঘরে তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুর জব্বার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর