শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনার ঐতিহ্যবাহী প্যারা মিষ্টি

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৩:০৭ অপরাহ্ন

মিষ্টি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ তো আমরা খেয়েই থাকি, কিন্তু পাবনার প্যারা মিষ্টিটা যেন একটু বেশিই মজা। প্যারা মিষ্টি সম্পর্কে এক কারিগর বলেন প্যারা মিষ্টিটা তৈরি হয় সম্পূর্ণ দুধ দিয়ে। ১ চারে (এক কড়াই) ২০ লিটার দুধের সঙ্গে ৫ কেজি চিনি দিয়ে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা জ্বাল দিয়ে ক্ষীর বানাতে হয়। তারপর ওই হালকা নরম ক্ষীর দিয়ে প্যারা তৈরি করা হয়। ১ চারে ৭ কেজি প্যারা বানানো সম্ভব। প্যারা মিষ্টি তৈরিতে দুধ চিনি ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না। খাঁটি দুধ দিয়ে তৈরি হয় বলেই প্যারার স্বাদ অন্য মিষ্টির চেয়ে একটু আলাদা ও সুস্বাদু।

পাবনার মত প্যারা মিষ্টি দেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না। অনেকেই তাদের প্যারা সুস্বাদু বলেই কিনে নিয়ে যান। বিভিন্ন উৎসবের আগে পাবনার প্যারার চাহিদা বেড়ে যায়। প্রতি কেজি প্যারার দাম ৪৫০ টাকা। তবে গ্রীষ্মকালের চাইতে শীতকালে এই মিষ্টির চাহিদা বেশি থাকে।

পাবনায় অন্য মিষ্টি বিক্রি করা হলেও প্যারার চাহিদা একটু বেশি। বিভিন্ন জেলা থেকে লোকজন যখন পাবনাতে বেড়াতে আসেন ফেরার পথে তারা প্যারা নিয়ে যান আত্মীয়-পরিবার-পরিজনদের জন্য।

ঢাকায় বসবাসকারী পাবনার রকিবুল হাসান রকি বলেন, পাবনার মিষ্টির মধ্যে প্যারা আমাদের কাছে সবচেয়ে সেরা মিষ্টি। আমি ঢাকায় থাকি কিন্তু যখনই পাবনায় আসি ফিরে যাওয়ার প্যারা কিনে নিয়ে যাই। প্যারা কেনার আরও একটি সুবিধা হলো এই মিষ্টি সহজে বহন করা যায় ও দ্রুত নষ্ট হয় না, ফ্রিজে না রেখেও কয়েকদিন খাওয়া যায়। এ কারণেই ‘পাবনার প্যারা, মিষ্টির সেরা।’ 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর