বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

টাকা নিয়েও ভিজিডি কার্ড দেননি মেম্বার

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী ভিটেপাড়া গ্রামের নিঃস্ব দিনমজুর হাফিজুলের স্ত্রী রেবেকাকে ভিজিডি কার্ড দেওয়ার নাম করে ৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আনোয়ারা বেগমের বিরুদ্ধে। শুধু রেবেকাই না, অনেকের কাছ থেকে তিনি টাকা নিয়ে ভিজিডি কার্ড দেননি।

সরেজমিনে গেলে ওই এলাকার খাদেমুলের স্ত্রী হামেদা ও হাছান আলীর স্ত্রী রোজিনা বেগম বেশ কয়েকজন জানায়, তাদের কাছ থেকেও ভিজিডি কার্ড দেওয়ার নাম করে ৪ হাজার করে টাকা নিয়েছেন ওই মেম্বার। প্রতিবেশি তফিজের মেয়ে প্রতিবন্ধী শাহিদার কাছ থেকে সুদে টাকা নিয়ে ওই মেম্বারকে টাকা দেওয়া হয়। দশ মাস ধরে প্রতি ৪ হাজার টাকায় মাসে ২০০ টাকা করে সুদ দিতে হয়। এভাবে অন্তত ৫০/৬০ জনের কাছ থেকে টাকা নিয়েছেন মহিলা মেম্বার আনোয়ারা। টাকা নিয়েও ভিজিডির কার্ড না দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন তারা।

উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ভিজিডি কার্ডের পরিবর্তে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। অভিযুক্ত মহিলা মেম্বার টাকা নেওয়ার কথা স্বীকার করলেও ফেরত দিচ্ছেন না।

জানতে চাইলে অভিযুক্ত মেম্বার আনোয়ারা প্রথমে অস্বীকার করলেও পরে রেবেকার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সেই সাথে বলেছেন, যাদের কার্ড হয়নি তারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুক।

এ ব্যাপারে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের মুঠোফোনে স্থানীয় সাংবাদিকরা বারবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর