বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাপিলার ২ হাজার ৩৪৫ দুস্থ পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ

মোঃআখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থ ও অসচ্ছল পরিবারের ২ হাজার ৩৪৫ জন সদস্যের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় চাপিলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৃপাথুরিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ওই আর্থিক সহায়তার ৪৫০ টাকা করে অসচ্ছল দুস্থ মানুষদের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দীন ভূট্টু। এসময় উপজেলা প্রোগ্রামার মো. শাহিনুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এরআগে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন চাপিলা ইউপি চেয়ারম্যান। বিভিন্ন এলাকা থেকে আগত অসচ্ছল পরিবারের মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে ও লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই আর্থিক সহায়তা গ্রহন করেন। এরআগেও চাপিলা ইউনিয়নের অসচ্ছল ও দুস্থদের মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর