বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

৫০০ দুস্থ ও প্রতিবন্ধী শিশুর মুখে হাসি ফুটালেন ছাত্রলীগ সভাপতি

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী শিশুকে ঈদের নতুন জামা কাপড় উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিয়ার রহমান বাঁধন। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে উপজেলায় এই প্রথম শিশুদের মাঝে ব্যক্তি উদ্যোগে প্রায় ৪ লাখ টাকার শিশু বস্ত্র বিতরণ করা হয়।

রবিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের চাঁচকৈড় শিক্ষাসংঘ প্রাইমারী স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এলাকার অভাবক্লিষ্ট শিশুদের মাঝে ওই নতুন কাপড় উপহার দেওয়ার সময় বাঁধনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আমানত আলী শেখসহ অনেকে উপস্থিত ছিলেন। করোনাকালীন সংকটে এ মহৎ উদ্যোগ নেওয়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি বাঁধন বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন। শিশুদের নতুন পোষাকের মধ্যে ছিলো পায়জামা-পাঞ্জাবী, শার্ট-প্যান্ট, ফ্রগ, কামিজ, লেহেঙ্গা ইত্যাদি।

নতুন পোষাক পেয়ে শিশু তানিম, সামিউল ও রেহানা জানায়, তারা নতুন পোষাক পেয়ে খুব খুশি। শিশুদের অভিভাকরা অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা ওদের নতুন পোষাক দিতে পারিনি। আল্লাহ বাঁধনকে বাঁচিয়ে রাখুক।

বাঁধন বলেন, অসহায় দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে এই আয়োজন। এতে সুবিধাবঞ্চিত শিশুরা নতুন জামা কাপড় পেয়ে খুশিতে উজ্জীবিত হয়েছে। সাথে আসা অভিভাবকরাও খুশি হয়েছেন। তাদের খুশিতেই নিজেকে ফিরে পাই।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর