বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে অভিনব কায়দায় মরিচের বস্তায় গাঁজা পাচারের সময় গ্রেফতার ৩

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নাটোরে অভিনব কায়দায় মরিচের বস্তায় গাঁজা পাচারের সময় প্রায় চার লক্ষ টাকার ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত তিন মাদকব্যবসায়ী হলেন, গাইবান্ধা জেলার সদর উপজেলার বাটিকামারী গ্রামের মৃত জালাল সরকারের ছেলে মানিক মিয়া(৪২), মৃত মহির উদ্দিনের ছেলে নূর আলম(৪০) ও নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ইনসার আলী (৫০)। শনিবার( ৮ই মে) সন্ধ্যায় ডিবি পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে শহরের স্টেশন বাজার একতা মোড় থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,আসামি মানিক মিয়া ও নূর আলম গাইবান্ধা থেকে গাঁজা সংগ্রহ করে বাগাতিপাড়ার ইনসার আলীর কাছে পৌঁছে দিচ্ছিলেন। প্রথমে মানিক মিয়া ও নূর আলম কে গ্রেফতার করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে ইনসার আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর