মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তিন উপজেলার সাংবাদিকদের দোয়া-মোনাজাত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মহামারী করোনার ছোঁবল থেকে দেশ-জাতির রক্ষা পেতে এবং সকলের কল্যাণ কামনায় মহান সৃষ্টিকর্তার কৃপা লাভের আশায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল উত্তর জনপদের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে তিন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে শনিবার বিকেলে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জহির খান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম খায়রুল ইসলাম, সহসভাপতি এসএম মিজান, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে গৌরনদী ইউএনও অফিসের স্টাফ মোঃ শিপন, আগৈলঝাড়ার সাংবাদিক পলাশ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য আতাউর রহমান চঞ্চল, বিনয় কৃষ্ণ শিয়ালী, জিএম জসিম হাসান, এইচএম লিজন, সৌরভ হোসেন, রনি মোল্লা, এমডি ফাহাদ, সাংবাদিক সাইফুল ইসলাম, পঙ্কজ কুন্ডু সহ অন্যান্য সাংবাদিকরা অংশগ্রহন করেন। শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর