বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

৬ বছরের শিশুকে হত্যা করল ১২ বছরের শিশু

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী ভিটাপাড়া গ্রামে ৬ বছরের শিশু মহিবুল্লাহ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকারীও একজন ১২ বছরের শিশু। খুনি একই গ্রামের মন্টু মিয়ার ছেলে নয়ন। শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান এসপি লিটন কুমার সাহা। এসপি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভুট্টাখেত থেকে শিশু মহিবুল্লাহর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিবুল্লাহ পাশর্^বর্তী সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহক আলীর পুত্র। গুরুদাসপুরের সাবগাড়ী গ্রামে ১৫ দিন আগে মায়ের সাথে নানা দিরাজ মোল্লার বাড়িতে বেড়াতে আসে মহিবুল্লাহ। ঘটনার দিন সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

পুলিশের জিজ্ঞাসাবাদে খুনি নয়ন জানায়, সে মাথা ন্যাড়া করায় তাকে মহিবুল্লাহ বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করতো। মানা করলে আরো বেশি বিদ্রুপ করতো। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ঘটনার দিন সন্ধ্যায় শিশু মহিবুল্লাহকে কাপড় দিয়ে মুখবেধে পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। লাশ বস্তায় করে আরেকটু দূরে ফেলে রেখে আসে নয়ন।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে হত্যকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাবগাড়ী গ্রামের মন্টুর ছেলে মো. নয়নকে রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোনসহ আটক করেছে পুলিশ। মহিবুল্লাহর পিতা ইসাহক আলী বাদী হয়ে থানায় নয়নের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নয়নকে গ্রেপ্তার করে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর