মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বড়াইগ্রামের জোনাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে লোকমান সরকার (৪৫) নামের এক ব্যাক্তির পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার জোনাইলের চামটা মশুরি পাড়া বিলে এ ঘটনা ঘটে। লোকমান হোসেন উপজেলার বোর্ণী গ্রামের মৃত মোসলেম সরকারের পুত্র। লোকমান হোসেন সরকার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, চামটা মশুরি পাড়া বিলে নিজ জমিতে কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মাছও প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। হঠাৎ করেই রাতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে। সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখে লোকজন লোকমান হোসেন খবর দেয়। লোকমান হোসেন জানান, গত ১লা ফেব্রুয়ারী মাসে জোর পূর্বক আমার পুকুরে মাছ ধরা নিয়ে চামটা গ্রামের ময়না ফকিরের পুত্র শহিদুল ইসলাম (২৬) সহ ১০ থেকে ১৫ জনের নামে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের ১ মাস পর চামটা কাচারীপাড়া গ্রামের বক্কার আলীর পুত্র জনৈক হুসেন আলী (৩০) আমাকে হুমকি দিয়ে বলেছিল এইবার সুষ্ঠু ভাবে আপনি মাছ ধরেছেন কিন্তু আগামীবার বিষ দিয়ে সব মাছ ছাপ করে দিব। পূর্ব শত্রুতার জেরে এই কাজটি করতে পারেন বলে ধারনা করেন। লোকমান হোসেন আরো বলেন, আমি গরীব মানুষ অনেক কষ্ট করে এই মাছ গুলো চাষ করেছি। আমার মাছ নিধনের জন্য বিচার চাই। আমি নিঃস্ব হয়ে গেলাম। বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর