রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

চলনবিলে বেড়েছে পাখির আনাগোনা

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৭ মে, ২০২১, ৭:৫৪ অপরাহ্ন

বৃহত্তর চলনবিল এলাকার কৃষি জমি থেকে বোরো ধান কাটা শুরু হয়েছে। এ সময়ে বেড়েছে পাখির আনাগোনা। সরেজমিনে দেখা গেছে, চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলার বিস্তীর্ণ মাঠে-মাঠে দলবেধে উরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। চাষিরা ধান কেটে বাড়ি নিয়ে আসছেন। ঐসব খেতে পোকা-মাকড় খুঁজছে বক পাখিগুলো। এভাবে এক জমি থেকে আরেক জমি, এ মাঠ থেকে ও মাঠে উড়ে বেড়াচ্ছে।

তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম  বলেছেন, চলনবিল এলাকায় বছরে দুবার পাখিদের দেখা মেলে। বোরো মৌসুমে খেতের ধান কাটার পর পোকা-মাকড় খাওয়ার জন্য আসে। আরেকবার আসে শীতের শুরুতে চলনবিল থেকে পানি নেমে যাওয়ার সময়। তখন জলাশয়গুলোতে পুঁটি, খলসে, দারকিনাসহ প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ ও কীট পতঙ্গ পাওয়া যায়। এ দুটো মৌসুমে নানা প্রজাতির পাখি আশ্রয় নেয় চলনবিলে। কিন্তু পাখিদের সাথে সাথে পাখি শিকারীদের দৌরাত্ম্যও বেড়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করা অতিব জরুরি।

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, কতিপয় লোকজন অলস সময়ে পাখি শিকার করে থাকেন। এখন সবাই কৃষি কাজে ব্যস্ত। নজরদারী অব্যাহত রয়েছে।   এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম বলেন, পাখিদের রক্ষায় জনসচেনতাই মুখ্য। কেউ পাখি শিকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর