মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় নারীসহ জামাত শিবিরের ৮ সদস্য গ্রেফতার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ এক গোপন বৈঠক থেকে জামাত শিবিরের আট সদস্যকে গ্রেফতার করেছে। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার একটি বাসভবন থেকে সোমবার সন্ধ্যায় এদেরকে গ্রেফতার করে । এদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছে।

উল্লাপাড়া থানা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা জামাতের প্রতিটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের লক্ষ্যে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লা এলিজা খাতুনের বাসায় গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো- ঝিকিড়া মহল্লার আবুল হোসেনের ছেলে জামাত নেতা সাইফুল ইসলাম (৪৫), উল্লাপাড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), রামকান্তপুরের আঃ গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল (৪৬), কয়ড়া কৃষ্টপুরের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী (৪২), পুস্তিগাছার আবু তাহেরর ছেলে আফছার আলী (৪৭),শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের রইচউদ্দিনের ছেলে রিয়াজউদ্দিন(৩৭) ও ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের স্ত্রী এলিজা পারভীন (৩০)।

মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান , সোমবার সন্ধ্যায় ঝিকিড়া মহল্লার এলিজা পারভীনের নিজ বাসভবনে গোপন বৈঠকে জমায়েত হয়েছিল। গ্রেফতারকৃতরা জামাত শিবিরের বিভিন্ন পদে রয়েছে। এদের নিকট থেকে বেশ কিছু সংখ্যক জিহাদী বই পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#আপন_ইসলাম

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর