মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিশ্ব গণমাধ্যম দিবসে নান্দাইল প্রেসক্লাবে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও ইফতার মাহফিল

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখার সহযোগীতায় সোমবার (৩রা মে) বিশ্ব গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষ্যে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা, মাক্স বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধ লক্ষ্যে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হক বাবুলের সঞ্চালনায় নান্দাইল প্রেসক্লাবের সামনে চৌরাস্তা চত্বরে সাধারন জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ব গণমাধ্যম ও বর্তমান সময়ে তথা করোনাকালীন সাংবাদিকদের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শাহাব উদ্দিন ফকির, শফিকুল ইসলাম শফিক, মো. রমজান আলী, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, সদস্য ফরিদ মিয়া, আজিজুল হক, আমিনুল ইসলাম কায়েস, মাহবুব আলম খান, যুগান্তর স্বজন আমিনুল ইসলাম, আরমান প্রমুখ। পরে সদস্য আজিজুল হকের সৌজন্যে ইফতারের আয়োজন পূর্বক দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর