মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তরমুজের বাজারে আগুন ২০টাকা পিস তরমুজ কিনে ৪০থেকে ৫০ টাকা কেজি বিক্রি!  

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমানণ)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নয়া বাজারের চাষিদের কাছ থেকে প্রতি পিস তরমুজ ২০-২৫ টাকা কেজি দরে কিনে সেই তরমুজ বিক্রি করছেন ৪০-৫০ টাকা দরে। এতে খুচরা ব্যবসায়ীরা লাভবান হলেও সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

তাড়াশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা এক কেজি তরমুজের দাম ৪০-৫০ টাকা। ভালো মানের তরমুজ বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। ৮ কেজির একটি তরমুজের জন্য ক্রেতাকে গুণতে হচ্ছে ৩৬০ থেকে ৪৪০ টাকা।

তরমুজের আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চাষিদের কাছ থেকে শ’ হিসেবে তরমুজ কেনেন। তারা ১০ কেজি ওজনের তরমুজ শ’ হিসেবে কিনেন ২০ থেকে ২৫ টাকা দরে আর খুচরা ব্যবসায়ীদের কাছে চর দামে বিক্রি করছেন।

তাড়াশ মান্ননগরের বাজারে তরমুজের প্রায় ৪ থেকে ৫টি দোকান রয়েছে। মান্ননগরের অধিকাংশ তরমুজ বন পাড়া শ্রীরামপুর  আড়ত থেকে সরবারহ হয়। তবে কোন আড়তদার পাইকারদের কাছে কেজি হিসেবে তরমুজ বিক্রি করে না। তারা পিস হিসেবে তরমুজ বিক্রি করেন। খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কেজি হিসেবে চড়া দরে এসব তরমুজ ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

আবুল নামে এক আড়তদার বলেন, আমরা চাষিদের থেকে যে দরে ক্রয় করে আনছি তার থেকে সামান্য কিছু লাভ রেখে বিক্রি করছি। আমরা কেজি দরে বিক্রি করছি না। খুচরা ব্যবসায়ীরা যদি কেজি দরে বেশি দামে বিক্রি করে, এর দায়ভার আমাদের নয়।

মান্নানগরের  বাজার থেকে তরমুজ কিনে হাফিজুল শরিফ হাফিজ বলেন, ৬ কেজি ওজনের একটি তরমুজ অনেক দামাদামি করে ৬০ টাকা কেজি দরে ৩৫০ টাকায় কিনলাম। তরমুজের খুব দাম। এ বছর আর তরমুজ খামু না।

এ বিষয়ে তাড়াশের উপজেলা কর্মকর্ত  মোঃ মেজবুল বলেন, আমরা খুব দ্রুত এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর