মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় হিজড়া পরিবার নিয়ে অবৈধ শালিসের ঘটনায় ২ মাতব্বর  আটক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিজড়া পরিবার নিয়ে অবৈধ শালিসের ঘটনায় এজাহার নামীয় ২ জনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।মঙ্গলবার(২৭ এপ্রিল) রাতে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়।আটককৃতরা হলেন,চরঘাটিনা গ্রামের মৃতঃএমদাদুল হকের ছেলে মোঃমুনজুর আলম(৫৬) ও একই গ্রামের মৃতঃ জয়নাল উদ্দিনের ছেলে মোঃ মেছের আলী(৫৪)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগের ভিত্তিতে রাতে চরঘাটিনা এলাকায় অভিযান চালিয়ে ২ জন আসামীকে আটক করে থানায় আনা হয়।বাকি আসামীরা টের পেয়ে পালিয়ে যায়।অভিযুক্ত  আসামীদের ধরতে এ অভিযান অব্যহত থাকবে। আটকৃত  ২ জন মাতব্বরকে আজ বুধবার জেল হাজতে    প্রেরণ  করা হবে।
 উল্লেখ্য,গত (১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ৯ টার সময় চরঘাটিনা হাফিজিয়া মাদ্রাসায় একটি অবৈধ ল সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে ভুক্তভোগী হাফেজ মিস্ত্রীর বিরুদ্ধে কবরস্থানের ১০০ টাকা চাঁদা সঠিক সময়ে না দেওয়ায় ও তার ছেলে মোঃ মনিরুল ইসলাম  হিজড়া গোষ্ঠীতে যোগ দিয়ে হিজড়া হওয়ার অপরাধে দিনমজুর অসহায় এই ভুক্তভোগী পরিবারকে সালিসি বৈঠকের মাধ্যমে গ্রামের মাতব্বরা ১ মাসের মধ্যে সমাজ থেকে বসতভিটা বিক্রি করে সমাজ থেকে চলে যাওয়ার রায় দিয়েছিলেন। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর