সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেরপুরের নকলায় হেফাজত ইসলামের সদস্য গ্রেফতার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেরপুরের নকলায় আসাদুজ্জামান মানিক (২৬) নামে এক হেফাজত ইসলামের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ এপ্রিল রাত ১টার দিকে তাকে নকলা উপজেলার বারমাইসা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক উপজেলার বারমাইসা এলাকার ইসলাম আলীর ছেলে।

নকলা থানা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে হেফাজতে ইসলাম ঢকার বায়তুল মোকারমে নাশকতার ঘটনা ঘটে। ওই সময় আসাদুজ্জামান মানিক অংশ গ্রহণ করে। পরে পল্টন থানায় মামলা দায়ের হলে তার নাম উল্লেখ করা হয়।

এরপর সে আত্মগোপনে থাকলেও নকলার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকার পল্টন থানার কাছে হস্তান্তর করেছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর