সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি গ্রামে ২৫ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. কামাল মিয়া (৩৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া গ্রামের মৃত ছয়ফুল মিয়ার ছেলে।t

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৫ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি গ্রামের তিন রাস্তার মোড় সংলগ্ন জনৈক মো. ইলিয়াছ কাঞ্চনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী মো. কামাল মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর