মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় কেনাবেচায় হাটে উঠছে নতুন ইরি ধান এক মণ ধানের দাম ৯শ ৫০ থেকে ১১শ টাকা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের হাটগুলোয় নতুন ইরি বোরো ধান কেনাবেচায় উঠছে। প্রতি মণ নতুন ধান সাড়ে ৯শ থেকে ১১শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। হাটগুলোয় বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা এ ধান কিনছে।

আজ সোমবার উপজেলার বিখ্যাত সলঙ্গা হাটে শত শত মণ ধান কেনাবেচায় উঠে। বিভিন্ন এলাকার কৃষকেরা হাটে বেচতে ধান নিয়ে আসে। সরেজমিনে দেখা গেছে, প্রতি মণ শুকনো ধান সর্বোচ্চ ১১শ টাকা মন দরে কেনাবেচা হয়েছে। এছাড়া ভেজা ধরনের ধান সর্বনিম্ন সাড়ে ৯শ টাকা মণ দরে কেনাবেচা হয়েছে। কৃষকেরা ধান কাটায় তাদের মজুরীর টাকা দিতে হাটে ধান এনে বিক্রী করছে। এ হাটে বিভিন্ন এলাকা থেকে পাইকারী ধান ব্যবসায়ী ও ধান চাতাল মালিকেরা এসে ধান কিনছেন। এছাড়া স্থানীয় আড়তদারেরাও ধান কিনেছেন।

উপজেলার আঙ্গারু গ্রামের কৃষক রফিকুল ইসলাম তার আবাদের মণ পাচেক ধান সলঙ্গা হাটে এনে ৯শ ৭০ টাকা মণ দরে বিক্রী করেন। তিনি বলেন, ধান কাটায় মজুরীর বিল মেটাতে ধান বিক্রী করলেন।

স্থানীয় হাটুরে লোকজন জানান, ধান বিক্রী করতে আমদানির পরিমাণ আরো বাড়বে।একাধিক পাইকারী ধান ব্যবসায়ী বলেন, তারা এ ধান কিনে বিভিন্ন চাতাল মালিকদের কাছে বিক্রী করবেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর