মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশ-নওগাঁ রাস্তার বেহাল দশা; ৭ কোটি টাকার মেরামত কাজ, ৭ বছর ধরে বন্ধ

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৭ কোটি টাকার মেরামত কাজ ৭ বছর বন্ধ থাকার কারণে দীর্ঘ দিন ধরে এলজিইডির সিরাজগঞ্জের তাড়াশ-নওগাঁ ১২ কি:মি: পাকা রাস্তার বেহাল দশা হয়ে আছে।

গত ৭ বছরে ৭ কোটি টাকা ব্যয়ের ঐ রাস্তার ৭ ভাগ মেরামত কাজও করা হয়নি। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে জনদূর্ভোগ ব্যাপকভাবে চরমে পৌছাচে। এ কারণে ঐ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ব্যাপক অঘটন। কিন্তু এ গুলো দেখার কেউ নেই। ২০১৫ সালে রাস্তাটির মেরামতের জন্য ঠিকাদারী কাজ পেয়েছেন ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন এলজিইডির সাবেক একজন মহাবড় কর্তা।

এ কারণে এলজিইডির তাড়াশ,সিরাজগঞ্জ,পাবনা,বগুড়া ও রাজশাহী অফিসের লোকজন তাকে কিছু বলে সাহস পাচ্ছেন না। এমনকি তারা রাস্তাটির মেরামতের কাজের বিষয়ে সাংবাদিকদেরও কোন তথ্য দিচ্ছেন না। আর এ কারণেই ঐ রাস্তা মেরামত কাজের এমন বেলাল দশা হয়ে আছে ৭ বছর ধরে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষে কামনা করেছেন এলাকাবাসি। বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর