মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জ তাড়াশে সুলতানি আমলের নওগাঁ শাহী মসজিদ মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে হাটের অদূরে অবস্থিত নওগাঁ শাহী মসজিদ। সুলতানি আমলের এ মসজিদটি মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন স্বরুপ ও কালের স্বাক্ষী হয়ে রয়েছে। এই মসজিদে প্রতি শুক্রবার একসঙ্গে অনেক মুসল্লি জুমআর নামাজ আদায় করে থাকেন। মসজিদটি একনজর দেখার জন্য নওগাঁয় আসেন দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা।

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সম্পর্কিত তথ্য সূত্রে জানা যায়, ৯৩২ হিজরিতে (১৫২৬ খ্রিঃ) রাজা গৌর অধিপতি নাসির উদ্দিন নসরত শাহর রাজত্বকালে তারই পৃষ্টপোষকতায় নির্মাণ করা হয় নওগাঁ শাহী মসজিদ। প্রধান এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির ৪ প্রান্তে রয়েছে আরো ৪টি গম্বুজ। প্রাচীনকালের ক্ষুদ্র ক্ষুদ্র ইট ও চুন-সুড়কি দিয়ে নির্মাণ করা হয়েছে মসজিদটি। মসজিদের ভেতরে রয়েছে মুল প্রার্থনা কক্ষ। ভেতর ও বাইরে রয়েছে ১টি করে মেহরাব। পাশেই রয়েছে সুউচ্চ মিনার। টাইলস দ্বারা মোড়ানো হয়েছে গম্বুজগুলো দৃষ্টিনন্দন করার জন্য।

সরেজমিনে শুক্রবার বিকেলে নওগাঁ শাহী মসজিদ প্রাঙ্গণে কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হয়। এদের মধ্যে রাজশাহী উপ-শহর থেকে এসেছেন আব্দুল গনি নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে রক্ষিত রয়েছে নওগাঁ শাহী মসজিদের তথ্য সম্বলিত একটি শিলালিপি। তাই স্ব-পরিবারে মসজিদটি দেখতে এসেছেন। এই মসজিদেই তিনি অনেক মানুষের সাথে জুমআর নামাজ আদায় করেছেন।
জেলা শহর সিরাজগঞ্জ থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে তাড়াশ উপজেলায় নওগাঁ হাটের পূর্বপাশে নওগাঁ শাহী মসজিদ অবস্থিত। সিরাজগঞ্জ রোড থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মহিষলুটি নামক স্থানে নেমেই আপনার চোখে পরবে সুলতানি আমলের শাহি মসজিদের গেট সেখান থেকে যে কোন যানবাহনে করে মহিষলুটি-নওগাঁ আঞ্চলিক সড়ক দিয়ে সুলতানি আমলের নওগাঁ শাহী মসজিদ দেখতে যাওয়া যায়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর