সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি ১০ টাকা কেজি ৭৮ বস্তা চাল জব্দ

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন (২২ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে হাদিরা ইউনিয়ন এর চাতুটিয়া মধ্যে পাড়া লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৭৮ বস্তা অবৈধ চাল জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, লেংড়া বাজার মোড় থেকে মৃত ইন্তেজারি ছেলে লাল মিয়ার (৩৫) বাড়িতে ৩০ কেজি ওজনের ৭৮ বস্তা অবৈধ চাল রাখা হয়েছে বলে সংবাদ পায়, গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৭৮ বস্তা অবৈধ চাল জব্দ হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী লাল মিয়া পালিয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক , গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন , গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।
ওসি মোশাররফ হোসেন জানান, ৭৮ বস্তা অবৈধ চাল কালোবাজারি উদ্দেশ্যে ঘরে রাখা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়ার বাড়িতে উপস্থিত হই সেখান থেকে অবৈধ বস্তা ৭৮ চাল উদ্ধার করি।  মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর