মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কে হচ্ছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি এ নিয়ে চলছে নানান গুঞ্জন

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

কে হচ্ছেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি এ নিয়ে চলছে তাড়াশ উপজেলার আনাচে কানাচে নানান গুঞ্জন। কারণ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন ও পাশ হওয়ার আগেই গত ১৭ এপ্রিল নবনির্বাচিত সভাপতি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন মারা যান। এ কারণে ব্যাপক জটিলতা দেখা দিয়েছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন ও পাশ কারা নিয়ে। গত ১৪ ফেব্রুয়ারী ত্রি-বাষিক সম্মেলনে ভোটের মাধ্যমে মোঃ আব্দুল হককে পরাজিত করে গাজী ম.ম আমজাদ হোসেন মিলন তাড়াশ উপজেলা আওয়ামৗ লীগের সভাপতি ও মর্জিনা ইসলামকে পরাজিত করে সনজিত কর্মকার সাধারণ সম্পাদ নির্বাচিত হন। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এবং তাড়াশ উপজেলা আওয়ামৗ লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক এবং বর্তমান তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি এদের তিন জনের মধ্যেই একজন হচ্ছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি। এ নিয়ে তাড়াশ উপজেলার আনাচে-কানাচে চলছে নানান গুঞ্জন। বিশেষ বিশেষ সূত্রে এ সকল তথ্য জানা গেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর