সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে মেটালের ৮টি এফ এম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার (ধান কাটার) মেশিন বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, আব্দুল মমিন, মেটালের কর্মকর্তা আলিউল হক সহ আরো অনেকে।

এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেন, কৃষকের উন্নয়নে এবং তার ফসল যথাসময়ে বাড়ি নেওয়ার জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষি প্রযুক্তি কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। সরকারের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মেটালের এই এফএম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টোর মেশিন বিতরণের ফলে কৃষকদের কষ্ট লাঘব হবে এবং তারা খুব দ্রুত তাদের ধান ঘরে তুলতে পারবে।

উল্লেখ্য, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকদের মাঝে মেটাল কোম্পানির ৮টি এফ এম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টোর মেশিন ৫০% ভর্তুকি দিয়ে বিতরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর