বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বনপাড়া দমকল বাহিনির কর্মিরা প্রায় দেড় ঘন্টাব্যাপি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আকরামুল হাসান জানান, উপজেলার চকপাড়া গ্রামের হুসেনের পুত্র আলী (৪০), বাদশাহ ছেলে শুকুর আলী (৪২), আফসার আলী (৪৫) ও আফসারের পুত্র ওয়াশিম আলী (৩০) ও  আসাদ আলী(৩৫) বাড়িতে আগুন পুড়ে গিয়েছে। আফসারের বাড়ির রান্না ঘরে আগুনের সুত্রপাত হয়। ক্রমেই আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আমরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানান, আগুনে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হলেও আরো প্রায় ৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।
প্রতিবেশী দেলোয়ার হোসেন রিপন বলেন, এই ৫ টি পরিবারে ১২ বিঘা জমিতে রসুনের আবাদ করে ছিল। অনেক কষ্ট করে ঘরে তুলে রেখে ছিল। আগুন পুড়ে সব শেষ হয়ে গেল। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর