মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কবে নিয়ন্ত্রণে আসবে করোনা, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এক বছরেরও বেশি সময় ধরে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাস। কমার পরিবর্তে এর সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কয়েক মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে করোনা।

এরই মধ্যে বিশ্বে করোনার টিকার ৭৮০ মিলিয়নেরও বেশি ডোজ ছাড়া হয়েছে। তারপরও এর প্রবণতা কমেনি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, মহামারি এখনই নিয়ন্ত্রণে আসবে না, করোনাকে ঠেকাতে আরও কয়েক মাস সময় লেগে যাবে।

সঠিকভাবে করোনা নিয়ন্ত্রণের জন্য এর সরঞ্জাম সঠিকভাবে বণ্টন সবচেয়ে জরুরি বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। খবর রয়টার্সের

সোমবার সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বিভাগের কর্মী গ্রেটা থুনবার্গ ভার্চুয়াল ওই বৈঠকে একসঙ্গে বলেন, আগামী আগস্ট মাসের মধ্যে আমরা করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারব। মারণ ব্যাধিকে রুখতে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের সরবরাহ অব্যাহত রয়েছে। খুব দ্রুত আমরা এই বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে পারব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা মোকাবিলায় যেভাবে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো একযোগে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

তবে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ২৫ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিরা যেভাবে করোনা সংক্রমিত হচ্ছেন, তা যথেষ্ট উদ্বেগজনক।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর