মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামের জোনাইলে চেয়ারম্যান প্রার্থী আবু হেলালের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে দুই হাজার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোনাইল ইউনিয়ন থেকে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আবু হেলাল। শনিবার সকালে ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিরতন করেন এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে অনুরোধ করেন আবু হেলাল ও তার সহযোগীরা। এ সময় ইউনিয়নের মানুষেরা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পেয়ে আবু হেলালের প্রশংসা করেন।

আবু হেলাল বলেন, করোনার এই মহামারীতে বাংলাদেশকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। জোনাইলবাসীর সেবা করার উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জোনাইলবাসীর ভালোর জন্য এবং তাদের সেবার উদ্দেশ্যে আমার এই কর্মসূচী। সেবা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। তিনি আরো বলেন,যদি জোনাইলবাসী আমাকে নির্বাচিত করে তাহলে জোনাইল ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদে রুপান্তরিত করবো। যেখানে জনগনের কথায় হবে একেকটা আদেশ আর তাদের চাহিদা পূরণই হবে পরিষদের মূল লক্ষ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর