সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ার কৃষকদের সব পরিকল্পনা ইরি ধান ফসল ঘিরে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরের প্রধান আবাদের ইরি বোরো ধান ফসল ঘিরে কৃষকদের বছরের সব পরিকল্পনা থাকে। বেশিরভাগ কৃষক পরিবার এ ধানে সারা বছরের খোরাক (খাবার) মেটায়। কৃষক পরিবারগুলো সংসারের বিভিন্ন দরকার এ ধান ফসল বেচে মেটায়। পাশাপাশি তাদের পালিত গরুগুলোর খাবারের জন্য খড়ের মজুদ রাখা হয়। কৃষকদের কথায় এক বছরের পরিকল্পনার সব আশা ভরসার ফসল ইরি বোরো ধান ফসল । উল্লাপাড়া উপজেলা অঞ্চলের কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হয়েছে ইরি বোরো ধান ফসল। গ্রামের সব শ্রেণীর কৃষক পরিবারগুলো নিজেদের জমি ছাড়াও অনেকেই বর্গা নেওয়া জমিতে বিগত বছরগুলোর মতো এবারেও ইরি বোরো ধান ফসলের আবাদ করেছে। আবার জমি না থাকলেও গ্রামের বসতি অন্য পেশার অনেক পরিবার জমি লিজ রেখে কিংবা বর্গা নিয়ে এ ধান ফসলের আবাদ করেছে। প্রায় সব মাঠেই এ ধানের ছড়া বেরুচ্ছে । অতি আগাম করে আবাদ করা ধানের ছড়া বেরিয়েছে এবং পেকে উঠছে। বিভিন্ন এলাকার কৃষকদের বক্তব্যে , বছরের প্রধান আবাদের ইরি বোরো ধান ফসল ঘিরে তাদের নানা পরিকল্পনা থাকে। বাড়ীতে নতুন বসতঘর দেওয়া , সংসারের দরকারী জিনিসপত্রাদি কেনা হয় এ ধান ফসল বেচে । কারো দায় দেনা থাকলে এ ধান বেচেই মেটানো হয়ে থাকে। উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক মোঃ করিম মিয়া বলেন , তার মতো কৃষক পরিবারগুলোর যাবতীয় পরিকল্পনা থাকে ইরি বোরো ধান ফসল ঘিরে। বড় গৃহস্থ পরিবারগুলো বছরের খোরাক বাবদ ধান রেখে বাকী ধান বেচে বসতঘর দেওয়া , জমি কেনা কিংবা কোনো কাজে ধান বেচার টাকা খাটাবে। এদিকে গ্রামের প্রায় সব পরিবারেই দু’চারটি করে গরু লালন পালন করা হয়ে থাকে । পালিত গরুগুলোর খাবারের জন্য এ ধানের খড় মজুদ রাখা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর