শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় গৃহবধুর আত্মহত্যা

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৯:৫৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় মুন্নি খাতুন (১৮) নামক এক গৃহবধু গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার ১৬ এপ্রিল বেলা আড়াইটার দিকে দক্ষিণ নাগদহ গ্রামে এঘটনা ঘটে। সে রনি ইসলামের স্ত্রী বলে জানা গেছে। আটঘরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ লেগে আসছিল। ঘটনার বেলা আড়াইটার দিকে সবার অজান্তে মুন্নি স্বামীর ঘরের আড়ার সাথে নিজের ওড়না গলায় জড়িয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে আটঘরিয়া থানার এসআই কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে পাবনা সদর থানা মর্গে প্রেরণ করেছেন

 

#CBALO/আপন ইসলাম

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর