মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় চলনবিলের আলোর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দেশ,মাটি ও মানুষের কল্যাণে কথা বলে এই স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে প্রকাশিত সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। “দেশ, মাটি ও মানুষের কল্যাণের কথা বলে” এই শ্লোগান নিয়ে ইংরেজি ২০১০ সালের ১৪ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষে এমনই রৌদ্র ঝলমল সোনালী সকালে আশা আকাঙ্খার প্রতিচ্ছবি নিয়ে পাঠকের হাতে পৌছায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১ম সংখ্যা। সেই থেকে সূচনা। পত্রিকাটি হাটি হাটি করে এখন একযুগে পদার্পন করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য বিধি মেনে “চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিসের আয়োজনে ভাঙ্গুড়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক রায়হান আলীর পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, ভাঙ্গুড়া থানার ডিএসবি রাশেদুল ইসলাম, ভাঙ্গুড়া থানার এসআই নাজমুল হাসান, ভাঙ্গুড়া যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মঈনুল হক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসান সিদ্দিকী হেলাল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মানিক হোসেন ও দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিনু রহমান, পাবনার আলোর চাটমোহর প্রতিনিধি জাহিদ হাসান, চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, ভ্রাম্যমান প্রতিনিধি মেহেদি হাসান রানা, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সোহেল রানা জয় ও বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর