মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বড়াইগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানাইদহ বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মনিরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত যুবক ধানাইদহ পুর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকেল সাড়ে ৬টার দিকে ধানাইদহ বাজারে চা খাওয়ার সময় ধানাইদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে রাকিবের (৩৫) সাথে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটি শেষে মনিরুল বাড়ি চলে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় মনিরুল ধানাইদহ বাজারে গেলে ধানাইদহ গ্রামের মনু শেখের পুত্র সানোয়ার  শেখ(৩৫) সোবাহান শেখ (৪২), নিতাইনগর গ্রামের ইমরান (২৬) ও রাকিব পিছন থেকে মাথায় আঘাত করে এলোপাথারি মারপিট করে। পরে স্থানীয়া এগিয়ে এসে মরিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রকিব বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। বাজারে কে বা কাহারা মারপিট করেছে আমার তা জানা নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর