মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ

তাড়াশ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দোবিলা ইসলামপুর সিনিয়র আলীম মাদ্রাসার ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে একটি প্রভাবশালী মহল সরকারি ৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ উঠেছে। ঐ এলাকার সাংবাদিক আব্দুস সালাম এ ঘটনার প্রতিকার চেয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, গত ২০১৮-২০১৯ ই অর্থ বছরে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দোবিলা ইসলামপুর সিনিয়র আলীম মাদ্রাসার ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে একটি প্রভাবশালী মহল সরকারি এলজিএসপি-৩ পিবিজি এর ৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করে। এ ঘটনা স্থানীয় প্রশাসনের কাছে বার বার জানিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ঐ এলাকার সাংবাদিক আব্দুস সালাম তদন্তসহ দোষিদের বিরুদ্ধে আইনগত প্রতিকারের দাবিতে ১১ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এ অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক ও সিরাজগঞ্জের জেলা প্রশাসককের নিকটও পাঠিয়েছেন। আব্দুস সালাম তাড়াশ-সিরাজগঞ্জ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর