মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

পাবনায় মোটরসাইকেল-সিএনজি’র মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

পাবনায় সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (৩২) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শনিবার ১০ এপ্রিল পৌনে চারটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ফলিয়ার তালেব মাস্টারের বাড়ীর সামনে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষের এঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রবিউল ইসলাম আরটিআর (পাবনা-ল ১১-৮৩১৩) মোটরসাইকেল নিয়ে পাবনা যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংর্ঘের সৃষ্টি হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা সদর থানায় নিয়ে যায়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর