সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় স্ত্রী হত্যায় স্বামীসহ ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক দিনে গ্রেফতার ৮ জন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবারে একদিনে বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ । এর মধ্যে স্ত্রী হত্যা মামলায় স্বামী, ধর্ষণ মামলায় এক যুবক ও ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী রয়েছে।
মডেল থানা সুত্রে, উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিষপুর গ্রামের জালাল ভুঁইয়ার ছেলে স্ত্রী হত্যা মামলায় পলাতক থাকা স্বামী আজিজল ভুঁইয়াকে গ্রেফতার করে । গত ২৫ জানুয়ারী পুলিশ স্ত্রী তানিয়া খাতুনের (২২) লাশ তার স্বামী বাড়ী থেকে উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। সেদিন থেকেই আজিজল ভুঁইয়া পলাতক ছিল।

উপজেলার রতন কাওয়াক গ্রামের হযরত আলীর ছেলে ধর্ষণ মামলার আসামী রিয়াজুল ইসলামকে (১৭) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ১৫ বছর বয়সী এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণের (পরিচয় ঠিকানা গোপন রাখা হলো) অভিযোগ এনে থানায় মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে ।

এদিকে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের মাজেদ সরকারের ছেলে আশিক হাসান(১১) প্রায় ছয় বছর বয়সী এক নারী শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে।

মডেল থানা পুলিশ এনায়েতপুর গুচ্ছুগ্রামের ফারুক মিয়ার স্ত্রী চিহিৃত মাদক ব্যবসায়ী সেলিনা ওরফে স্লীপা গ্রেফতার করেছে।
এছাড়া পুলিশ অপহরণ, চুরিসহ বিভিন্ন অভিযোগে আকাশ মিয়া, আনিস, আঃ মান্নান, আনিছুর রহমানকে গ্রেফতার করে ।
মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান , এদের সবাইকে আজ শুক্রবারই আদালতে চালান দেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর